লাভেলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস রানার জয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী

গতকাল বুধবার রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ‘লাভেলো আন্তর্জাতিক জুনিয়র টেনিসের বালক এককের ১৬টি, বালক দ্বৈতের ৬টি ও বালিকা দ্বৈতের ৩টিসহ ২৫টি খেলা অনুষ্ঠিত হয়।

বালক এককে বাংলাদেশের মোহাম্মদ রানা, ভারতের অণর্ঘ  গাঙ্গুলি, চাইনিজ তাইপের ছিয়া চিহ লিন, ভারতের উদয়বীর সিংহ, অস্ট্রেলিয়ার ধ্রুব ভারমা, ভারতের আকর্ষিত মহাজন, চীনের চিবিন ইয়াং, জাপানের নাথান আকিরা মাতসুগুমা, ভারতের আদিত্য বর্ধণ রায় চৌধুরী, চীনের হাও দা জিয়াং, ভারতের প্রিয়াংসু চৌধুরী, ভারতের ঋতেশ বাল্মিকি, ভারতের ইউভান নান্দাল, ভারতের  সুবাস পরমাসিবাম, ভারতের অমানিস চৌধুরী শাহারিয়া নিজ নিজ খেলায় প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বালক এককের ১টি এবং বালক দ্বৈতের খেলাগুলো চলছিল।

অন্যদিকে বালিকা দ্বৈতের খেলায় ভারতের রিদিম আসওয়াল ও স্বদেশী  মৈত্রী দিক্ষা রউত জুটি কাতারের ডানা আল মুদাকা এবং বাংলাদেশের রাইনা সেহলাল জুটির অনুপস্থিতিতে ওয়াক ওভার লাভ করেছে, ভারতের জুটি সাতাভিসা ও স্বেতা সামন্ত ৬-১,৬-১ সেটে ভারতের রিচা ও বাংলাদেশের প্রত্যাশা জুটিকে হারিয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত বাকি খেলাগুলো চলছিল। আজ বৃহস্পতিবার ২৬টি খেলা অনুষ্ঠিত হবে।