বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ধানখেতে বসানো ফাঁদের তারের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে লাশ হলেন আয়াত উল্লাহ (৩৫) নামের এক যুবক। বুধবার সকালে কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া রাজঘাট এলাকার ধানখেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়াত উল্লাহ সদরের ইসলামপুর ইউনিয়নের কৈলাসেরঘোনা এলাকার আবুল কাসেমের ছেলে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।