সন্ধান মেলেনি কেমোথেরাপির পর মানসিক ভারসাম্যহারা খুশি বেগমের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নিখোঁজের আট দিন পরও খোঁজ মেলেনি মোছা খুশি বেগম (৪৫) নামের এক নারীর। দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত থাকার পর থেরাপি দেওয়া হলে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। জানা গেছে, গত ৫ নভেম্বর তিনি বাড়ি থেকে বের হন। নিখোঁজ খুশি বেগম শহিদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের মো. তালেব সরদারের স্ত্রী। তার ছেলের নাম সজিব সরদার (২২)।

এ ঘটনায় গত ১১ নভেম্বর ছেলে সজিব সরদার রাজবাড়ী থানায় বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন।

মো. সজিব সরদার বলেন, গত সাত দিন হলো আমার মায়ের খোঁজ পাচ্ছি না। যদি কেউ আমার মায়ের সন্ধান পান তাহলে এই মোবাইল (০১৭৬৪-৩০৫৪৬৬) নম্বরে যোগাযোগ করুন।