নাটোর প্রতিনিধি
নাটোরে ৩১০ বোতল ফেনসিডিলের বোতলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাটোর র্যাব-৫।
বুধবার সকালে জেলার গুরুদাসপুর থানাধীন কাঁচিকাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল আহম্মেদ, আছমা খাতুন ও মো. তুহিন ইসলামকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের অপারেশন দল অভিযান চালিয়ে ৩১০ বোতল ফেনসিডিল, আটটি সিমকার্ড ও দুইটি মেমোরি কার্ডসহ পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৭০০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এএসপি এসএম জামিল আহমেদ।