দেশে পর্যটন শিল্পের সংকট ও সম্ভাবনা এবং এই খাতকে আরো গতিশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি রিসার্চ নেটওয়ার্ক (বিটিএইচআরএন) একটি সেমিনারের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সভাপতি এস এন মনজুর মুরশেদ (মাহবুব)। সেমিনারে সভাপতিত্ব করেন বিটিএইচআরএনের নির্বাহী পরিচালক মো. মামুন আশ্রাফি। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ হোসেন, পরিচালক প্রশিক্ষণ ও গবেষণা পাটা (বাংলাদেশ অধ্যায়)। আরো উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ ও ট্রিয়াব সভাপতি ও বিটিবির সদস্য খবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিজেএফবির সভাপতি নাদিরা কিরন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন বোর্ডের সদস্য জামিউল আহমেদ, বিডি ইনবাউন্ডের সভাপতি রেজাউল একরাম রাজু, পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান এবং আইএসসি ট্যুরিজমের সিইও মহিউদ্দিন হেলাল। —প্রেস বিজ্ঞপ্তি