আজ থেকে রংপুরে আয়কর মেলা

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর কর অঞ্চলের আওতাধীন ৭টি জেলা, ১টি রংপুর সিটি করপোরেশন নিয়ে ৫টি উপজেলায় আজ বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে শুরু হতে যাচ্ছে ‘আয়কর মেলা-২০১৯’। কর অঞ্চল রংপুরের কর কমিশনার আব্দুল লতিফ জানান, রংপুরে আয়কর মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দিনাজপুর জেলায় ১৫-১৮ নভেম্বর উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল-৮, লালমনিরহাট জেলায় ১৫-১৮ নভেম্বর জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে; পঞ্চগড়ে ১৬-১৯ নভেম্বর সরকারি অডিটরিয়ামে; কুড়িগ্রামে ১৬-১৯ তারিখ জেলা পরিষদ মিলনায়তনে; ঠাকুরগাঁও জেলায় ১৭-২০ নভেম্বর উপকর কমিশনারের কার্যলয়, সার্কেল-১৯; নীলফামারীতে ১৭-২০ নভেম্বর পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

এছাড়া উপজেলা পর্যায়ে নীলফামারীর সৈয়দপুরে ১৫-১৬ নভেম্বর ; ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ১৫-১৬ নভেম্বর; রংপুরের বদরগঞ্জে ১৮-১৯ নভেম্বর ; দিনাজপুর জেলার বোচাগঞ্জে ১৬-১৭ নভেম্বর  এবং ফুলবাড়ি উপজেলায়  ১৯-২০ নভেম্বর মেলার আয়োজন করা হয়েছে। সকল জায়গায় আয়কর মেলা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।