চার সপ্তাহের জন্য একবার বিদেশ যেতে পারবেন নওয়াজ শরিফ

পাকিস্তানের আইনমন্ত্রী ফারাহ নাসিম গতকাল ঘোষণা দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চিকিত্সার জন্য চার সপ্তাহ মেয়াদে একবার বিদেশে যেতে পারবেন। গতকাল এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, সাত থেকে সাড়ে বিলিয়ন রূপির ইনডেমনিটি বন্ডের বিনিময়ে নওয়াজের পরিবারকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে। নওয়াজের দল পিএমএল-এন সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখান করে বলেছে, এটা রাজনৈতিক প্রতিহিংসা। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে গতকাল কোয়েটা-চামান মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এই সড়ক আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংযোগ ঘটিয়েছে। জমিয়ত উলেমা ই-ইসলামের প্রধান ফজলুর রেহমানের প্রতিবাদের দ্বিতীয় ধাপ এটি। —ডন ও রয়টার্স