চীন ও ভারতের আবর্জনা আসছে লস অ্যাঞ্জেলসে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন, ভারত ও রাশিয়া শিল্প বর্জ্য পরিষ্কারে কোনো ভূমিকা রাখছে না। সমুদ্রে ফেলা তাদের বর্জ্য ভেসে লস অ্যাঞ্জেলসে আসছে। জলবায়ু পরিবর্তন ইস্যু জটিল উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি অনেকদিক থেকেই পরিবেশবাদী। সেটা কেই বিশ্বাস করুক বা না করুক। খবর এনডিটিভি’র

মঙ্গলবার নিউ ইয়র্কে ইকোনোমিক ক্লাবে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি জলবায়ু পরিবর্তনে বিষয়টিকে গুরুত্ব দিই। আমি মুক্ত বাতাস এবং স্বচ্ছ পানি চাই। তিনি প্যারিস জলবায়ু চুক্তিকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এজন্য যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। এই চুক্তির ফলে আমেরিকান চাকরিকে খেয়ে ফেলা হচ্ছিল এবং বিদেশি দূষণকারীদেরই সুযোগ করে দিয়েছিল। প্যারিস চুক্তি ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটা দুর্যোগ। কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছিল যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত একটি উন্নয়নশীল দেশ। তাই আমরা দেশটিকে অর্থ দিই। আমরাও উন্নয়নশীল দেশ। তার এই মন্তব্যে দর্শকসারিতে হাঁসির রোল পড়ে যায়।