বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটের ফলাফল প্রকাশ হয়।

মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১০ থেকে ১১ ডিসম্বর। এছাড়া ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd-তে জানা যাবে।

ইত্তেফাক/আরকেজি