বুলবুলে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত ২৩শ গাছ

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে গাছ-গাছালির ব্যাপক ক্ষতি হয়েছে। গত ১০ নভেম্বর ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ঘণ্টায় ৮১ কি. মি. বেগে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনে আছড়ে পড়ে। 

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহমুদুল হাসান জানান, বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় বুলবুল প্রথমে সুন্দরবনে আঘাতে করে ক্রমান্বয়ে দুর্বল হয়ে লোকালয়ে প্রবেশ করে। প্রাথমিক তদন্তে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১ লাখ ৮০ হাজার হেক্টর বনভূমির মধ্যে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৩ শত গাছ-গাছালি ঝড়ের আঘাতে ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। 

আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১৩২

তবে সাতক্ষীরা রেঞ্জের দোবেকী এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম