হাতছানি পেয়েছো

বিষণ্ন এ প্রাণ কেঁদেছে অনেক

সুখ জাগতিক অসম্মানে পতিত করেছো

 

চেয়েছে আলোর প্রভাতে জাগাতে

সেই মন তিক্ত বিষে কী পেয়েছে?

পায়নি বলেই রয়েছে কষ্টের দু’ গুণ বেদনা

 

বিষণ্ন এ প্রাণ কেঁদেছে অনেক

তিল তিল করে দুঃখভার ফেঁদেছো

 

সঞ্চয় যা ছিলো কিছুই রাখনি অহংবোধে

দুঃখ মানবিক সুমলিন হাতছানি পেয়েছো