আসুসের টাফ গেমিং মনিটর

আসুসের আরওজি সিরিজের পাশাপাশি দ্য আলটিমেট ফোর্স সংক্ষেপে টাফ নামে খ্যাত ব্যাপকভাবে জনপ্রিয়। টাফ সিরিজ প্রায় সব ধরনের কম্পিউটার পণ্য ক্রেতাদের উদ্দেশে প্রস্তুত করে থাকে। টাফ সিরিজের নতুন সংযোজন টাফ মনিটর সিরিজ এবং এরই ধারাবাহিকতায় দেশের বাজারে আসুস টাফ সিরিজের কিছু নতুন মনিটর নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

টাফ গেমিং সিরিজের ভিজি২৭একিউ, ভিজি৩২ভিকিউ দুইটি মনিটর দেশের বাজারে ইতিমধ্যেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে। ভিজি২৭একিউ ২৭ ইঞ্চি ওয়াইড কোয়াড এইচডি ১৬৫ হার্জের মনিটরটি প্রফেশনাল গেমারদের উদ্দেশেই প্রস্তুত করা। অন্যদিকে ভিজি৩২ভিকিউ মনিটরটি ৩১.৫ ইঞ্চি ওয়াইড কোয়াড এইচডি ১৪৪ হার্জের একটি কার্ভড মনিটর। দুটো মনিটরই আসুসের নিজেস্ব এক্সট্রিম মোশন ব্লার সিংক বা ELMB এবং ১ মিলি সেকন্ড রেস্পন্স টাইম সমর্থন করে। ভিজি২৭একিউ এনভিডিয়া জি সিংক সাপোর্টেড এবং ভিজি৩২ভিকিউ মনিটর অ্যাডাপ্টিভ সিংক এবং এএমডি ফ্রি সিংক সুবিধা সমর্থন করে থাকে যা স্ক্রিন টিয়ারিং সমস্যা সমাধান করে আপনাকে দিবে ঝকঝকে পিকচার কোয়ালিটি। এছাড়া দুটো মনিটর স্ট্যান্ডার্ড এইচডিআর-টেন সাপোর্ট করে থাকে তাই ছবির মান হবে আরো বেশি শার্প।

ভিজি২৭একিউ মনিটরের দাম ৫৪ হাজার টাকা এবং ভিজি৩২ভিকিউ মনিটরের দাম ৬১ হাজার টাকা। ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধাসহ মনিটরগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে।