বামনায় কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বরগুনার বামনা উপজেলার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী কলি আক্তারকে (২০)  হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা। নিহত ঐ ছাত্রী উপজেলার কাটাখালী গ্রামের শাহজাহান জমাদ্দারের একমাত্র মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের সামনে লঞ্চঘাট সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, কলেজ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব, মুর্তাযা আহসান, নিহত কলির ভাই রাফান জোমাদ্দার আকাশ, কলেজ ছাত্রী বিপর্না হাওলাদার, মাহফুজা আক্তার মীম, বর্নালী রানী প্রমুখ। সমাবেশে বক্তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এর আগে সকাল ৯টায় কালিকাবাড়ী গ্রামবাসীর ব্যানারে পৃথক আর একটি মানববন্ধন করেন নিহত কলির প্রতিবেশীরা।