রংপুরে শিক্ষকের কারাদণ্ড

রংপুরে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে সেতু আহমেদ নামের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ঐ শিক্ষককে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব বলেন, ‘শিক্ষক সেতু আহমেদকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অর্থ অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে’।