শজিমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার হয়নি

বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক দুই দিনেও উদ্ধার হয়নি। বুধবার দুপুরে শিশুটি চুরি হয়। বৃহস্পতিবার পর্যন্ত চুরি যাওয়া নবজাতক উদ্ধার কিংবা জড়িত কেউ গ্রেফতার হয়নি। তবে শিশুর পরিবার থেকে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান জানান, নবজাতক চুরির ঘটনায় পরিবার থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।