পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে সামিউল ইসলাম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হাকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নানার বাড়ির পাশে খেলার এক পর্যায়ে সামিউল পুকুরে পড়ে যায়। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মারুফ পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।