ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ইলিশাঘাটে তাশরিফ-১ ও ফারহান-৪ লঞ্চ থেকে ৩০ মণ (১ হাজার ২০০ কেজি) পরিবহন নিষিদ্ধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
কোস্টগার্ডের পেটি অফিসার মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের দক্ষিণ জোন একটি টিম ঢাকাগামী দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে এই জাটকা ইলিশ উদ্ধার করে। জেলা মত্স্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত (১০ ইঞ্চির ছোট ইলিশ) জাটকা ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।