বরিশালে আয়কর মেলার উদ্বোধন

বরিশালে গতকাল বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় ফেস্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী আজ দেশের সম্মান-মর্যাদা উন্নত বিশ্বের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।