যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতনের মামলায় বেগমগঞ্জের রাজুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করলে আদালত শুনানি শেষে মাসুদ আলমকে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার বিবরণে জানা যায়, শ্রীধরপুর গ্রামের মৃত মোহাম্মদ নূরনবীর ছেলে মাসুদ আলমের সাথে মাইজদীস্থ মৃত হেদায়েত উল্যার কন্য রাজিয়া সুলতানা জ্যোতির বিয়ে হয়। বিয়ের পর মাসুদ আলম জ্যোতিকে যৌতুকের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। নিরূপায় হয়ে জ্যোতি থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারামপুর থানার এসআই মোহাম্মদ আবদুস শুক্কুর জানান, মামলা দায়ের পর মাসুদুল আলমকে তার নিজ বাড়ি শ্রীধরপুর থেকে বুধবার দিনগত রাতে আটক করা হয়েছে। তাকে বৃহস্পতিবার নোয়াখালী আদালতে নেয়া হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।