বগুড়ায় প্রকাশ্যে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় বৃহস্পতিবার সকালে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দির গলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ী আব্দুর রহিম সদর উপজেলার চকঝপু গ্রামের মোজাহের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম বাজারে আসার পর আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি কোপান বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, মাছ ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।