কাপাসিয়ায় বৃহস্পতিবার বিকালে কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী ও আলেমদের এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বর্জনা গ্রামে মাদ্রাসা নূরুল কুরআন আল ইসলামিয়ার ১৪ বছর পূর্তি ও হাফেজ ছাত্রদের দস্তারবন্ধী উপলক্ষ্যে এ ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য আল্লামা আশেকে মোস্তফার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন তানজিমুল মাদারিসিল কওমিয়্যার চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা জুনায়েদ আল হাবিব, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক উপ-সচিব সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ। বক্তারা মুসলিম উম্মাহর ঈমান আকিদাকে মজবুত করার লক্ষ্যে বিভিন্ন নসিহত প্রদান করেন এবং কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন।