প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১২ নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘নিজের ভাগ্য বদলে ব্যস্ত ডিএনসিসির কাউন্সিলররা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা। প্রতিবাদে বলা হয়, ‘আমার বিরুদ্ধে যে মাদকের সম্পৃক্ততার কথা বলা হয়েছে, তা সত্যি নয়। অথচ আমি সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার। এছাড়া আমার বাড়ি ও ফিলিং স্টেশন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিন্তু এমন কোনো সম্পত্তি আমার নেই। আমার যা সম্পত্তি রয়েছে তা আমার আয়কর ফাইলে উল্লেখ রয়েছে। প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়।’

প্রতিবেদকের বক্তব্য: এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।