বন্যায় ভাসছে ভেনিস, জরুরি অবস্থা জারি হচ্ছে

বন্যার পানিতে ভেনিস প্লাবিত হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে ইতালি। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জোয়ারে ভাসছে ভেনিস। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে। বৃহস্পতিবার রাতে ইতালির প্রধানমন্ত্রীর এ ঘোষণা দেয়ার কথা ছিল। বিশ্বে পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল ইতালির ভেনিস নগরীতে গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে এবারের বন্যায় পানি সবচেয়ে বেশি বেড়েছে। নগরীর ৮০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার (৬ ফুট) উচ্চতায় উঠেছে।