টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রফিক (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। রফিক টেকনাফের মুচনী ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের জি ব্লকের মৃত গুরা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি।

আরো পড়ুন: বাবা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছেলের

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের এর ৯ নম্বর ওয়ার্ডস্থ জাদিমুরা এলাকায় ফোর স্টার ইট ভাটার সামনে রফিক ইয়াবা বেচা-কেনার জন্য অবস্থান করছে । এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিককে আটক করা হয়।

ইত্তেফাক/এমআরএম