পলাশে ট্রলির নিচে চাপা পরে কিশোরের মৃত্যু

পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া এলাকায় ট্রলির নিচে চাপা পরে রবিন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন নরসিংদী সদর থানার বেলাব গ্রামের সোলেমান মিয়ার ছেলে এবং ওই ট্রলির হেলপার ছিল।

আরো পড়ুন: ত্রিশালে দুই বছরের সন্তানকে হত্যা করল মা

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডাঙ্গার কাজৈর থেকে ইট ভর্তি ট্রলি নিয়ে হেলপার রবিন ও ট্রলির মালিক ও চালক লাবন মিয়া সান্তানপাড়া এলাকায় আসার সময় হঠাৎ ট্রলির হেলপার রবিন ট্রলি থেকে পরে গিয়ে ট্রলির চাকার নিচে পরে ঘটনাস্থলেই মারা যায়। পরে চালক লাবন মিয়া ট্রলি ফেলেই পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রবিনের লাশ ও ট্রলি উদ্ধার করে।  

ইত্তেফাক/এমআরএম