প্রতিকূল পরিবেশের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার কৃষিপণ্য উত্পাদন ব্যাহত হচ্ছে। এতে ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশ্বের শীর্ষ চাল উত্পাদনকারী দেশগুলোয় কৃষিপণ্যটির ফলন, আবাদ ও উত্পাদনে মন্দা দেখা যাচ্ছে। তবে মার্কিন কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে যে, ২০১৯-২০ মৌসুম শেষে চালের বৈশ্বিক উত্পাদন আগের বছরের মতোই থাকবে। মূলত ভারতে বাম্পার ফলনের কারণে চালের বৈশ্বিক উত্পাদন অপরিবর্তিত থাকবে। তাদের আশা অনুযায়ী, নভেম্বরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ চাল উত্পাদনকারী দেশ ভারতের উত্পাদন ১০ লাখ টন বেড়ে ১১ কোটি ৫০ লাখ টনে দাঁড়াতে পারে।