ইরানে নতুন একটি তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নতুন এ তেলক্ষেত্রে ৫ হাজার ৩০০ কোটি ব্যারেল তেল মজুত আছে। এ তেলক্ষেত্রে যে পরিমাণ তেল মজুত আছে তাতে ইরানের মোট তেল মজুতের পরিমাণ এক-তৃতীয়াংশ বেড়ে যাবে। দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে আবিষ্কৃত ঐ তেলক্ষেত্রটির আয়তন প্রায় ২ হাজার ৪০০ স্কয়ার কিলোমিটার। নতুন আবিষ্কৃত তেলক্ষেত্রটি দেশটির দ্বিতীয় বৃহত্ তেলক্ষেত্র হতে যাচ্ছে। সবচেয়ে বড়ো তেলক্ষেত্র আহভাজে। সেখানে ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেল মজুত আছে। বিশ্বের তেল উত্পাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় ইরানের অর্থনীতি অনেকাংশেই তেলের ওপর নির্ভরশীল। —নাঈমা সুলতানা