সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ২ সপ্তাহেও ফেরত দেয়নি বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলিতে নিহত এক বাংলাদেশির লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। নিহত ওই যুবকের নাম আব্দুর রহিম। সে উপজেলার পলিয়ানপুর সীমান্তের বাউলী গ্রামের কাসেম আলীর পুত্র। 

জানা গেছে, গত ৩ নভেম্বর ভোর রাতে পলিয়ানপুর সীমান্তবর্তী ভারতের নদীয়া জেলার ধানতলী থানার হাবাশপুর ক্যাম্পের বিএসএফ রহিমকে ধরে নিয়ে যায়। এরপর তাকে নির্যাতন করলে তার মৃত্যু হয়। নিহতের লাশ এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি।  

আরও পড়ুন: চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, গ্রেফতার ২

এ বিষয়ে ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, বিএসএফের কাছে প্রত্র প্রেরণ করলেও তারা এ ব্যাপারে কোন সাড়া দেয়নি। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। লাশ ফেরত পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। 

ইত্তেফাক/এএএম