আমার অভিনীত ও প্রযোজিত দেবী মুক্তির সময়ও হইচই পড়ে গিয়েছিল। যারা দেখবে না ভেবেছিলাম তারাও দেখেছেন। সিনেমার দর্শকদের আন্ডারএস্টিমেট করা উচিত নয়। দর্শকদের সুন্দর ছবি উপহার দিতে হয়।
‘কণ্ঠ’ ছবিটি দেখে কলকাতার দর্শকেরও এমনটা হয়েছিল। বাংলাদেশেও ঘটবে। এটি লড়াই করে বেঁচে যাওয়ার গল্প। হতাশায় ভোগা, জীবনের সবকিছু শেষ মনে করা এবং বেঁচে থেকে কিছু করতে পারছেন না কিংবা পৃথিবীকে দেওয়ার মতো কিছুই নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে যাদের, তাদের অনুপ্রেরণা দেওয়ার গল্প। ছবিটি দেখে অনেকে কেঁদেছেন, এটাই প্রাপ্তি।
‘কণ্ঠ’ সিনেমার সাড়া প্রসঙ্গে জয়া আহসান