দেশে দিনে দিনে বাড়ছে হূদেরাগে আক্রান্তদের সংখ্যা। বয়স্কদের পাশাপাশি হূদেরাগে আক্রান্ত হচ্ছে তরুণেরাও। চিকিত্সকদের মতে, কিছুদিন আগ পযর্ন্তও দেশে বয়স্কদের মধ্যেই হূদেরাগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ছিল। তবে গত কয়েক বছরে তরুণ সমাজ এমনকি শিশুদের মধ্যেও হূদেরাগে আক্রান্ত হওয়ার হার বেড়েই চলেছে। এতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলেছে দিনে দিনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭০ সালের পর থেকে উন্নত বিশ্বের পাশাপাশি মধ্যম ও স্বল্প আয়ের দেশগুলোতেও হূদেরাগে আক্রান্ত হওয়ার হার দিনে দিনে বাড়ছে। উচ্চরক্তচাপ, মানসিক চাপ, অতিমাত্রায় ফাস্টফুড গ্রহণ, কায়িক পরিশ্রম না করা, ধূমপান, অতিরিক্ত ওজন, সুষম খাদ্যের অভাব এবং মাত্রাতিরিক্ত কোলেস্টেরল হূদেরাগের উল্লেখযোগ্য কারণ। অথচ সামান্য কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ বিষয়গুলো থেকে বেঁচে থাকা সম্ভব। সুষম খাদ্যাভ্যাস, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তে সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরর্চ্চা, ওজন নিয়ন্ত্রণ ইত্যাদি অভ্যাসের মাধ্যমে হূদেরাগের ঝুঁকি থেকে বেঁচে থাকা সম্ভব। এছাড়া মানসিক চাপ কমিয়ে হতাশাগ্রস্ত জীবন থেকে দূরে
থাকাও প্রয়োজন।
nডা. তানজিয়া নাহার তিনা
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
বাংলাদেশ স্কিন সেন্টার
বাড়ি-১৭, রোড নং-৬, ধানমন্ডি, ঢাকা