গাংনীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার এক

গাংনীতে একটি শর্টার গান, দুই রাউন্ড গুলি ও ৪০০ গ্রাম গান পাউডারসহ সন্ত্রাসী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার সময় উপজেলার হিন্দা মাঠপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুর রহমান উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামের আব্দুস সামাদের ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, হিন্দা মাঠের মধ্যে অস্ত্র ও গুলি এবং গান পাউডার পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।  পরে সন্দেহভাজন রহমানকে ধরে তার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রহমানের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।