শৈলকুপায় মন্দিরে চুরি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া কালীমন্দির থেকে ৯৩ কেজি ওজনের একটি কালো রঙের শিলাখণ্ড চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে এটি চুরি হয়।

ওই গ্রামের দিলীপ কুমার বিশ্বাস জানান, বহু বছর ধরে গ্রামে কালীমন্দিরে কালো রঙের শিলাখণ্ডটি রয়েছে। তারা বালী দেবির সঙ্গে এটিরও পুজো অর্চনা করে আসছে। এর আগে একবার চুরি হয়েছিল। পরে ফিরে পাওয়া যায়।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, মন্দির পরিদর্শন করেছেন। শিলাখণ্ডটি উদ্ধারের চেষ্টা চলছে।