মহেশপুরে নিহত বাংলাদেশির লাশ ফেরত দেয়নি বিএসএফ

মহেশপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত বাংলাদেশি আব্দুর রহিম মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত বাউলী গ্রামের কাসেম আলীর ছেলে। জানা গেছে, গত ৩ নভেম্বর ভোররাতে আব্দুর রহিমকে নদীয়া জেলার ধানতলী থানার হাবাশপুর ক্যাম্পের ৮ বিএসএফ ধরে নিয়ে যায়। পরে নির্যাতন করলে তার মৃত্যু হয়।

৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, বিএসএফের কাছে পত্র প্রেরণ করলেও তারা এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি।