ত্রিশালে পলিথিন ব্যবহারের দায়ে তিন জনের জেল

ত্রিশালে পলিথিন ব্যবহারের অভিযোগে তিন জনকে পাঁচ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ত্রিশাল পৌরসভার ২ ও ৩ নম্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লা আল জাকির। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সাদ্দাম হোসেন পুরি- সিঙাড়ার দোকানে, ৩ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন মুদী দোকানে ও একই এলাকায় শুদেব চন্দ্র মিষ্টির দোকানে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় প্রত্যেককে পাঁচ দিনের জেল দেওয়া হয়।