ইন্দুরকানী বাজার বণিক সমিতি নির্বাচন

বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো ইন্দুরকানী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জহিরুল আলম ওহাব সভাপতি ও সাইফুর রহমান সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।