ছয় বছর বিরতির পর আবারও বিগ ব্যাশে খেলবেন স্টিভেন স্মিথ। স্মিথের নেতৃত্বে ২০১১ সালে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সিডনি সিক্সার্স। ২০১৪ সালে শেষবার এখানে সাবেক এই অধিনায়ক খেলেছিলেন একই দলের সঙ্গে। অস্ট্রেলিয়ার ভারত সফর থাকায় লিগ পর্বের শেষ দিকে সিডনি সিক্সার্সে যোগ দেবেন স্মিথ। ১৯ জানুয়ারি শেষ ওয়ানডে খেলবে অজিরা। এরপর ২৩ জানুয়ারি ব্রিসবেন হিট এবং ২৫ জানুয়ারি মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দেখা যাবে তাকে। সিডনির হয়ে আবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ডানহাতি ব্যাটসম্যান, ‘জার্সিটা আবার পরার সুযোগ পাচ্ছি, আমি সেটা একবারে লুফে নিলাম। জানুয়ারিতে জাতীয় দলের খেলা শেষে দলটির সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি আমি।’