খোকার বাসভবনে আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সন্ধ্যায় মরহুম সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড়ো পুত্র ইশরাক হোসেন, ছোটো পুত্র ইসফাক হোসেনসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আনোয়ার হোসেন মঞ্জু মহান আল্লাহর দরবারে খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ। মরহুম সাদেক হোসেন খোকার পরিবারের সদস্যরা আনোয়ার হোসেন মঞ্জুর প্রতি কৃতজ্ঞতা জানান।