বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ শুক্রবার চার দিনের এক সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরো সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। —আইএসপিআর