ভাণ্ডারিয়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক যুব সমাবেশে যুবলীগের উপজেলা সভাপতি এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক নান্না, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদওয়ান হোসেন রিচান সিকদার ও যুগ্ম আহ্বায়ক আলআমীন সরদার প্রমুখ।

এসময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, মহিলা যুবলীগের উপজেলা সভানেত্রী আসমা সুলতানা যুথিসহ পিরোজপুর জেলা, ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী উপজেলার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে অশংগ্রহণ করেন।

সভায় ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ তার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য এ উপজেলা থেকে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে ১০০ নেতাকর্মীকে ওমরা হজে সৌদিতে নিয়ে যাওয়ার ঘোষণা করেন সমাবেশে।