উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারের শৈলাট রোডে নিউ দীপা জুয়েলার্সে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল ডাকাত ককটেল ফাটিয়ে ও দোকানী দেবেন্দ্রকে গুলি করে ডাকাতি করে। এসময় আশে-পাশে টহল পুলিশ থাকার কথা থাকলেও ঘটনার এক ঘন্টার মধ্যে পুলিশ আসেনি। ডাকাতরা দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। স্থানীয়রা আহত দেবেন্দ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।