টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মরকুন এলাকায় ট্রেনে কাটা পড়ে সালাউদ্দিন বিপ্লব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিপ্লব শেরপুরের নকলা থানার কবুতরমারি এলাকার সোবহান মিয়ার ছেলে। তিনি গাজীপুরে ভাড়া বাসায় থেকে বাসের হেলপার হিসেবে কাজ করতেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, সকালে মরকুন এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শর্টগানের গুলিসহ যুবক আটক

টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে শর্টগানের গুলিসহ শামীম নামে এক যুবককে আটক করেছেন র্যাব-১ এর সদস্যরা। আটককৃত শামীম আউচপাড়া এলাকার মৃত আহসান মোল্লার ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।