হাঁস কাহিনি

 

 

কয়েক বছর আগের কথা, হাঁস কিনতে বাজারে গিয়েছি। বাজার থেকে আগে কখনো হাঁস কিনিনি। তাই দাম সম্পর্কে কোনো ধারণা নেই। চিন্তা করলাম বাজারে গিয়ে প্রথমেই হাঁস কিনব না। অন্য কেউ কিনলে তার দামের সঙ্গে মিলিয়ে কিনব। তাহলে ঠকব না। যেই ভাবনা সেই কাজ। হাঁসের বাজারে দাঁড়িয়ে আছি। একজন লোক এল। একটা হাঁস কিনল। তাকে দেখে সেম সাইজের একটা হাঁস আমিও কিনলাম। যাই হোক, ঠকা থেকে বাঁচলাম মনে হচ্ছে। এবার মহানন্দে হাঁস নিয়ে বাড়ি ফিরছি। ঐ লোকটা আমাকে ডেকে বলল, ‘ভাই, জীবনে বাজারে এসে আগে কখনো হাঁস কিনিনি। আমিও কিনলাম। আপনিও তো সমান দামেই কিনলেন। ঠকিনি তাহলে?’ উনার কথা শুনে আমার জবান বন্ধ হওয়ার উপক্রম হলো!

ইমাদপুর, ফুলপুর, ময়মনসিংহ