ফিরে এলো মটোরোলার ফ্লিপ ফোন

 

১৪-১৫ বছর আগে মটোরোলার ফ্লিপগুলো সম্পূর্ণ মার্কেট কাঁপিয়েছিল। মটোরোলা রেজার, সাথে ইউনিক ফ্লিপ ডিজাইন বিজনেস ম্যান থেকে শুরু করে হলিউড মুভি, সব জায়গায় দেখা যেত এই ফোনগুলো। মটোরোলা আবার সেই ফ্লিপ ডিজাইন ফিরে আনল মার্কেটে। কিন্তু নতুন স্টাইলে, সাথে রয়েছে নতুন ফ্লিপ স্টাইল ফোল্ডেবল স্ক্রিন আর দামটা ১ হাজার ৪৯৯ ডলার।

নতুন মটোরোলা রেজার ফোল্ডেবল ফোনের ডিজাইন, গ্যালাক্সি ফোল্ড থেকে বেশি বেটার মনে হয়েছে, এটা আপনার পকেটে অনেক কম স্পেস নেবে। এখন কথা বলা যাক নতুন মটোরোলা রেজার এর স্পেসিফিকেশন নিয়ে।

নতুন মটোরোলা রেজারে রয়েছে ৬.২ ইঞ্চি ওলেড স্ক্রিন যা ফোল্ড হওয়ার ক্ষমতা রাখে। বাইরের দিকে এর আরেকটি স্ক্রিন রয়েছে যেটা ২.৭ ইঞ্চি সাইজের, জাস্ট নোটিফিকেশন চেক করার জন্য যাতে বারবার ফোন ফোল্ডআপ করার প্রয়োজন না পড়ে। ফোনটিকে প্রসেসিং শক্তি যোগাবে  কোয়ালকম স্নাপড্রাগন ৭১০ প্রসেসর। এটা ৬ জিবি র?্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে।

ক্যামেরা সেকশনে ফোনের পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল মেইন ক্যামেরা যেটাতে নাইট ভিশন রয়েছে সাথে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে রয়েছে ২,৫১০ mAh ব্যাটারি সাথে ইউএসবি টাইপ-সি পোর্ট চার্জিং এর জন্য।

ফোনটি ২৬ ডিসেম্বর থেকে পাওয়া যাবে এবং ইউএসএ তে Verizon এর সঙ্গে এক্সক্লুসিভ ভাবে পাওয়া যাবে! ফোনটির দাম শুরু হবে ১ হাজার ৪৯৯ ইউএস ডলার থেকে, কিন্তু অনেকেই ১৫০০ ডলারের সঙ্গে  Qualcomm Snapdragon ৭১০ প্রসেসর এই ব্যাপারটি হয়তো ঠিক নজরে দেখবে না।