কালকিনির পূর্ব এনায়েতনগর এলাকার স্থানীয় কৃষকদের উদ্যোগে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়িয়াল খাঁ নদীতে কলাগাছের তৈরি ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বাইচ শুরুর আগে বিকাল থেকে নদীর দুই পাড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করে। শুধু কালকিনি নয়, আশপাশের কয়েকটি জেলা, উপজেলা থেকে হাজার হাজার মানুষ এই বাইচ দেখতে এসেছিলেন। প্রতিযোগিতায় দুটি গ্রুপে ১০টি ভেলা অংশগ্রহণ করে। রাতে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে টিভি ও চ্যাম্পিয়ন কাপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. শহিদুল ইসলাম।