ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীসহ গ্রেফতার দুই

বালিয়াকান্দিতে শুক্রবার রাতে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—শফিকুল ইসলাম ও একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজাদ হোসেন।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, থানার এসআই বদিয়ার রহমান, এএসআই আজিজ ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ ও ঐ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।