ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে জেলা প্রশাসনের উদ্যোগে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার, ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে বানারীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।