ভাঙ্গায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গার আলগী ইউনিয়নের পূর্ব আলগী গ্রামে শনিবার এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আ. বর সেক।

থানার উপ-পরিদর্শক সুমন আহম্মেদ জানান, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে হয়তো সবার অজান্তে ছাগলের রশি দিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় রব সেক। পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। এ ব্যাপারে ভাঙ্গা থানায় অপমৃত্য মামলা হয়েছে।