বাল্যবিবাহ প্রতিরোধে নেত্রকোনায় সাইকেল শোভাযাত্রা

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ শনিবার নেত্রকোনায় জনসচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা নারী প্রগতি সংঘ নেত্রকোনার উদ্যোগে ইয়থ কর্ণারের সদস্যদের এই সাইকেল র্যালি শহিদ মিনার প্রাঙ্গণ থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনুল ইসলাম।