মহানগরীর এনায়েতবাজার রাণীর দিঘিরপাড়ের একটি বাসা থেকে শনিবার ভোরে জোড়া খুন মামলার আসামিসহ পাঁচ সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, ইসহাক ভিলা নামের একটি ভবনের তৃতীয়তলা থেকে ঐ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরা হলো সিআরবির জোড়া খুন মামলার আসামি শেখ ফরিদ আহম্মদ, মাদক বিক্রেতা ও ২০ মামলার আসামি মো. আলাউদ্দিন, ছিনতাইকারী মোহাম্মদ ইয়াকুব, মাদকবিক্রেতা শিমুল বিশ্বাস ও অস্ত্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম।