বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন

এবার নতুন আঙ্গিকে আয়োজিত হবে দেশের সবচেয়ে বড়ো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। নাম পালটে রাখা হয়েছে—বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতকাল সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে বিপিএলের লোগো। লোগোটি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তার সঙ্গে বিসিবির অন্য কর্তারাও উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজই অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ছয়টি ক্যাটাগরিতে থাকবেন ২০৯ জন দেশি ক্রিকেটার। আরো থাকবেন প্রায় ৪০০ বিদেশি ক্রিকেটার।